Friday, 19 April 2013

চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে




সুপ্রীতি মজুমদার (ঘোষ) 

১৯৪১ সালে কুমারী সুপ্রীতি মজুমদারের প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশ পেতেই জনপ্রিয়তা পেল। রেকর্ডের দু'পিঠে ছিল, "চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে" ও "কে বলে যাও যাও" গানদু'টি। স্মৃতিচারণে গীতিকবি পুলক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমাদের ছেলেবেলায় আলোড়ন সৃষ্টিকারী হিট ছবি ছিল বিমল রায়ের "উদয়ের পথে"। এই ছবিতে "চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে" এই রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছিলেন চিত্রনায়িকা বিনতা রায় স্বয়ং। তার কিছুদিন আগেই পরিবেশিত হয় সুপ্রীতি মজুমদারের গাওয়া "চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে"... পাইওনিয়ার রেকর্ডে গানটি প্রক্স পাওয়া মাত্র সুপারহিট হয়। সে সময় এই রেকর্ডটি, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বিক্রির সেরা তালিকায় ছিল।"



প্রথম প্রকাশ : ১৯৪১

রেকর্ড সংখ্যা : NQ 194

গান : চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে (রবীন্দ্রনাথ)

শিল্পী : কুমারী সুপ্রীতি মজুমদার  





প্রথম প্রকাশ : ১৯৪১

রেকর্ড সংখ্যা : NQ 194

গান : কে বলে "যাও যাও" (রবীন্দ্রনাথ)

শিল্পী : কুমারী সুপ্রীতি মজুমদার 



তখনও বিশ্বভারতী মিউজিক বোর্ড সৃষ্টি হয়নি। রবীন্দ্রনাথ তখন বর্তমান। রবীন্দ্রসঙ্গীতের যাবতীয় রেকর্ড কলকাতা থেকে শান্তিনিকেতন যেত, স্বয়ং রবীন্দ্রনাথের অনুমোদন পেতে - অনুমোদন পেলেই বাজারে বেরোবে সেই রেকর্ড। শিল্পী সুপ্রীতি ঘোষ (মজুমদার) পরে বলেছিলেন, ওঁর রবীন্দ্রসংগীতের প্রথম রেকর্ডটিই ছিল কবির সাক্ষরিত শেষ রেকর্ড, এবং রেকর্ড অনুমোদনের সাথে সাথে আশির্বাণী পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ।

2 comments:

  1. এ এক অপূর্ব সংগ্রহের সফল কাহিনী বলতে পারি। এত এক ইতিহাস যা হয়ত হারিয়ে যেত, কিন্তু শ্রী শৈাণকের প্রচেষ্টার মুর্তরুপ ফুটে উঠেছে ।
    আনেক সাধুবাদ জানাই এই সফলতার ।

    ReplyDelete
  2. অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই সম্বল...

    ReplyDelete